Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 8, 2026 12:05 am

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় নিষিদ্ধ ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার  করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— সাতক্ষীরা পুলিশের স্পেশাল ফোর্স শাখায় কর্মরত কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কম্পিউটার অপারেটর কনস্টেবল নাজমুল ইসলাম। গ্রেপ্তারকৃত মোস্তাইন বিল্লাহ এর আগে জেলা গোয়েন্দা পুলিশেও দায়িত্ব পালন করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই পুলিশ সদস্যকে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়এসময় ব্যাগ থেকে ৫৬ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হলে তাদের গ্রেপ্তার করা হয়

​পুলিশের একটি সূত্রে জানা গেছে, কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক কারবারির কাছ থেকে ইয়াবা, কোরেক্স ও গাঁজা সংগ্রহ করে বিক্রির অভিযোগ উঠে আসে।

​প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সার্কিট হাউস মোড় সংলগ্ন কাঁচাবাজার এলাকার একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে তারা মাদক কেনাবেচা করতেন। স্থানীয় তাইফুর নামের এক দোকান মালিক তাদের এই অপকর্মে সহযোগিতা করতেন বলে অভিযোগে জানা যায়।

​গোয়েন্দা নজরদারি জোরদারের ধারাবাহিকতায় সোমবারের এই অভিযানে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ডিবির অভিযানে কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো থানাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

​পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্তরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ