Thursday , 9 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 3:15 pm

নোয়াখালী প্রতিনিধি :

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এবার গড়িয়েছে বাংলাদেশেও। ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি লিখিত অভিযোগ নিয়ে সুধারাম মডেল থানায় যান। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি।

লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় তিনি আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি দেখছিলেন। ম্যাচ চলাকালে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে।

অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং সংশ্লিষ্ট আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।

রাকিবের দাবি, ম্যাচে অন্যায্য পেনাল্টি, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি এবং মিসরের অসংখ্য সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি এবং তার সঙ্গে থাকা অন্য সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনার বিচার হওয়া উচিত। যেহেতু পুলিশ অভিযোগটি গ্রহণ করেনি, তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে মানবাধিকার লঙ্ঘনের শুরু হয়েছিল বিএনপির হাত ধরে: হানিফ

কোটা আদালতে বিচারাধীন, সরকার সিদ্ধান্ত দিতে পারে না

ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা

পুলিশি নির্যাতনের পর ককরোচ পার্টির নেতা বললেন— ‘আমরা থামব না’

বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে : জামায়াত আমির

রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ স্বাস্থ্য অধিদপ্তরের

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: ইসকনের ৭৬ জনের নামে মামলা

অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার