Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৪৭১

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 6:52 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জনকে গ্রেপ্তার এবং ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ জুলিই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রমনা বিভাগে ৫৩, লালবাগ বিভাগে ২৯, ওয়ারী বিভাগে ৫৯, মতিঝিল বিভাগে ৬৯, তেজগাঁও বিভাগে ৭৮, মিরপুর বিভাগে ৭৮, গুলশান বিভাগে ৪৩, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ৬ ক্যান দেশিয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দু’টি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুটি টিভি, একটি মাইক্রোওভেন ও নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দু’জন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বশেষ - রাজনীতি