Sunday , 12 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আবহাওয়া দেখে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 12, 2026 5:20 pm

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কারণে এইচএসসি ও সমমানের সোমবারের পরীক্ষা নেওয়া বা স্থগিত করা হবে কি না, সেটা জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

‎রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল (শনিবার) থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের পর আবার বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ছাড়া ‎কোনো এলাকার পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তী সময়ে নেওয়ার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিন এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা ছিল না। সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। এরপর চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার পরীক্ষার তারিখ আছে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছে সরকার।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল করল ইসি

নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা: অর্থ উপদেষ্টা

আইজিপি হলেন বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাত

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার

ট্রাম্পের শুল্কে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া, দিল্লি আসছেন পুতিন

আদানির বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক

মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের

অবরোধে প্রতিদিন সাড়ে ছয় হাজার কোটি টাকার ক্ষতি : এফবিসিসিআই সভাপতি

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী