Friday , 17 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
July 17, 2026 2:08 pm

অপরাধচিত্র ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি, আমরা বলেছি সংবিধান সংশোধন করতে চাই।
১৭ জুলাই শুক্রবার সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে গোটা বিশ্বে তাকালে দেখতে পাই কোথাও শান্তি নেই। আমরা উদার গণতান্ত্রিক দেশ গড়ে তোলার স্বপ্ন দেখি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার মতো দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।’
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘সনদে আমরা একসঙ্গে স্বাক্ষর করেছি। গণভোটের একটি অংশ আমাদের সঙ্গে আলোচনাই হয়নি। উচ্চ কক্ষের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। প্রত্যেকটা দল তাদের ম্যানুফেস্ট অনুযায়ী কাজ করবে এমনটি বলা হয়েছে। এখন সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’
মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার এ দেশে বিএনপি এনেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা এই সংসদে পাস করেছি। এখন যারা বিরোধী দলে রয়েছেন, অনেকে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে।’
সংবিধান সংশোধন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’
বিরোধী দল শুধু ক্ষমতা যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’
তিনি বলেন, ‘বিএনপির ৬০ হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পতিবার

কমিটির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরই ডাকসু নির্বাচন: ঢাবি কর্তৃপক্ষ

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি রানা, সম্পাদক উজ্জ্বল

বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

​মৃত শিক্ষকের ইনডেক্স ও ব্যাংক হিসাব জালিয়াতি: ২০ বছর ধরে সরকারি বেতন তুলছেন জামায়াত নেতা!

দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

সুষ্ঠু-স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত : অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কখনোই ভিন্নভাবে চিন্তা করা যায় না: বিজিবি ডিজি

মিনেরার জালে রিয়ালের গোল উৎসব

Share via
Copy link