Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

প্রতিবন্ধীদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 4:58 pm

অপরাধচিত্র প্রতিবেদন : প্রতিবন্ধীদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
তিনি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও মানুষ। এ রাষ্ট্রে তাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু বিভিন্নভাবে তারা বঞ্চিত ও লাঞ্ছিত হন। রাষ্ট্রের উচিত তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
১৯ জুলাই রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিএনপি সবসময় এ বিষয়ে এগিয়ে এসেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়গুলোতে অত্যন্ত সচেষ্ট। তার সহধর্মিণীও এ ব্যাপারে খুবই আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি বলেন, যখনই প্রতিবন্ধী ব্যক্তি বা সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা আসে, তখন তাদের এগিয়ে আনতে তারা সবসময় সচেষ্ট থাকেন। আমাদের সমাজে যেসব প্রতিবন্ধী মানুষ রয়েছেন, তাদের পুনর্বাসন ও দেখাশোনার দায়িত্ব শুধু সরকারের নয়; আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের সবারই সমান দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে এই পিছিয়ে থাকা মানুষগুলো আর পিছিয়ে থাকবে না। কারণ তাদেরও মেধা আছে। সুযোগ পেলে তারাও সমাজ ও রাষ্ট্রকে অনেক কিছু দিতে সক্ষম। যদি তারা বেঁচে থাকার সুযোগ পায়, পড়াশোনার সুযোগ পায়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পায়, চাকরি করার সুযোগ পায়— তাহলে অবশ্যই তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, আমি অন্তত বলতে পারি, আমাদের সরকার এ ব্যাপারে সচেষ্ট। আমি ঢাকা মহানগরের প্রশাসক হিসেবে বলতে পারি, আমরাও এ বিষয়ে আন্তরিক। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন। ইনশাআল্লাহ, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং আর নেই

কোনো পুলিশ সদস্য মাদকে জড়ালে ছাড় দেওয়া হবে না: আইজিপি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

আকার ছোট হওয়া উচিত ছিল, বাজেট বাস্তবায়ন সহজ হবে না: আমীর খসরু মাহমুদ

বেনজীরের চার ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে: সেলিমা রহমান

কক্সবাজারে আরাকান আর্মির পোষাকসহ আটক ৩

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ