Tuesday , 21 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

প্রতিবেদক
Newsdesk
July 21, 2026 2:26 pm

অপরাধচিত্র ডেস্ক : সরকার গুম, বিচার বহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু মানুষকে হেয় করা হচ্ছে। এটি রোধ করতে সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেছেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ এবং সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার। সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইন যথাযথ প্রয়োগ করবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে।
তিনি বলেন, কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটা স্বাভাবিক প্রক্রিয়া।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৭ কলেজের শিক্ষার্থীদের বাস বন্ধ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

সালমান-আনিসুল-জিয়াউল ১০ দিনের রিমান্ডে

বঙ্গভবনের সামনের বিক্ষুব্ধ জনতা

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ফের কলম বিরতির ডাক

ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের উপযুক্ত জবাব দিন: প্রধানমন্ত্রী

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে: ডা. জুবাইদা

বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানানো হবে : বাণিজ্য সচিব

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজন ওএসডি