Wednesday , 22 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

প্রতিবেদক
Newsdesk
July 22, 2026 10:46 am

ডেস্ক রিপোর্ট :

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যহত হওয়া ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।

বুধবার (২২ জুলাই) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৫০ সেন্ট বা .৫৫ শতাংশ বেড়ে ৯১.৫১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা .৩৬ শতাংশ বেড়ে ৮৪.৬৪ ডলারে গিয়ে ঠেকেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতেও জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইয়েমেনের হুথিদের বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকির ফলে অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে তেলের দর টানা ঊর্ধ্বমুখী রয়েছে। সংকট দীর্ঘ হলে দাম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত