Wednesday , 22 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

রায়পুরে ময়লা আবর্জনায় ঘেরা ভাঙা টিনের ঘরে চলছে শিশুদের পাঠদান

প্রতিবেদক
Newsdesk
July 22, 2026 1:56 pm

অপরাধচিত্র প্রতিনিধি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লা-আবর্জনায় ঘেরা ভাঙা টিনের ঘরে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্কুলঘরটিতে বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে। বেঞ্চ সরিয়ে শুষ্ক জায়গা খুঁজে বসতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই ক্লাস করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী চৌধুরী নাহিয়ান হায়দার, মহিম হোসেন ও সুবর্ণা আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, আমরা এই স্কুলে পড়তে চাই না। স্কুলের দেয়াল ঘেঁষে ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা ফেলছেন। দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসা যায় না। টয়লেটের অবস্থাও ভালো নয়। মুখে কাপড় দিয়ে ক্লাস করতে হয়। বৃষ্টির সময় ভাঙা টিনের ঘরে পানি পড়ে। এখানেই ক্লাস করতে হয়। আবার খেলার মাঠও নেই। আমরা সুন্দর স্কুল ও খেলার মাঠ চাই।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজারের ভেতরে ১৮৯৬ সালে মাত্র ১০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। টিনের তৈরি স্কুলঘরটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকায় ২০০১ সালে মসজিদের দেয়াল ঘেঁষে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। পরে ২০১৩-১৪ সালে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। তবে পুরোনো টিনের ঘরটি এখনো ব্যবহৃত হচ্ছে। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে। বেঞ্চ সরিয়ে শুকনো জায়গায় বসে পাঠ নিতে হয় শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের চারপাশে ময়লা-আবর্জনা জমে রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাজারের টয়লেট ও ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে উঠেছে।
বছরের পর বছর ব্যবহারে টিনের স্কুলঘরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চাল নষ্ট হয়ে যাওয়ায় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুলঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঘরের চারটি দরজা ও ১০টি জানালাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রাতে স্কুলঘরটিতে মাদকসেবীদের আড্ডা বসে বলেও অভিযোগ রয়েছে। এতে বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ না থাকায় অনেক শিক্ষার্থীকে কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের ব্যবহারের জন্য চেয়ার-টেবিলেরও সংকট রয়েছে। খেলার মাঠ না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে খেলাধুলা করতে হয় শিক্ষার্থীদের।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাউছার চৌধুরী বলেন, টিনের তৈরি স্কুলঘরটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্কুলের চারপাশে ময়লা-আবর্জনা না ফেলতে ব্যবসায়ীদের নিষেধ করলেও তারা তা মানছেন না। এ বিষয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াসমিন আক্তার বলেন, গত পাঁচ বছর ধরে বাজারের ব্যবসায়ীরা স্কুলের পেছনে ও সামনের অংশে ময়লা ফেলছেন। নাকে রুমাল দিয়ে অফিসের কাজ করতে হয় এবং শিক্ষকরা পাঠদান করেন। আমাদের অভিযোগ কেউ শুনছেন না। এছাড়া বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। স্কুলে খেলার মাঠ নেই, ওয়াশ ব্লক নেই। শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে নতুন ভবন ও আসবাবপত্র সরবরাহ এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, হাসপাতালের পাশের স্কুলের জায়গা দখল নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এবং সেখানে কিছু সমস্যা রয়েছে। যেসব বিদ্যালয়ে সমস্যা রয়েছে, সেগুলোর তালিকা করে প্রকল্পের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

৬৪৬ কোটি টাকা আত্মসাৎ; নগদের সাবেক এমডিসহ নয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

আনার হত্যা: আরও ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সম্পাদক তাবারুল

শৈত্যপ্রবাহ ২১ জেলায়, রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে জোর

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম