Monday , 23 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জার্মানির যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে, রাশিয়ার হুঁশিয়ারি

প্রতিবেদক
Newsdesk
December 23, 2024 5:05 pm

আন্তর্জাতিক ডেস্ক :

বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ তাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া বার্লিনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, শত্রুতামূলক কোনো পদক্ষেপের জবাব বিনা জবাবে থাকবে না।

সম্প্রতি ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে বেশ আলোচনা হয় জার্মান সরকারে। সেই সঙ্গে জার্মানিতে মার্কিন মধ্যম ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করা হয়। এ দুটো বিষয়কে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে নতুন হুঁশিয়ারি দিল রাশিয়া।

সের্গেই নেচায়েভ বলেন, সবচেয়ে উত্সাহী রুসোফোবরাও (কট্টর রাশিয়াবিরোধি) স্বীকার করেছে, এমন কোনো অলৌকিক অস্ত্র নেই যা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না, এমনকি টরাস ক্ষেপণাস্ত্রগুলোও।

তিনি বার্লিনকে স্মরণ করিয়ে দিয়েছেন, চ্যান্সেলর ওলাফ শোলজ কিয়েভ সরকারকে এই যুদ্ধব্যবস্থা সরবরাহের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ এই জাতীয় পদক্ষেপের অর্থ হলো, সংঘাতে জার্মানির সরাসরি জড়িত হওয়া।

রাষ্ট্রদূত বলেন, আমরা জার্মানির অভ্যন্তরীণ এই বিতর্কে (নির্বাচন) জড়াচ্ছি না। আমরা প্রাক-নির্বাচনী আলোচনায় নিজেদের জড়িত করি না। তবে আমরা জোর দিয়ে বলছি, রাশিয়ার প্রতি বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপ বিনা জবাবে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস, জার্মানরা এটা বুঝতে পারবে।

যুদ্ধবিরতির ঘটনায় ইউক্রেনে ‘শান্তিরক্ষী’ মোতায়েনের বিষয়ে কিছু পশ্চিমা কর্মকর্তার মন্তব্যের বিষয়ে নেচায়েভ বলেন, রাশিয়ার নেতৃত্ব ধারাবাহিকভাবে জোর দিয়ে বলেছে, সেখানে বিদেশী বাহিনী, বিশেষ করে ন্যাটোর উপস্থিতি আলোচনার বাইরে।

 

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

হত্যা মামলায় সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক; তদন্তের নির্দেশ

কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি আসকের

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: গোলাম পরওয়ার

সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন সমর্থন করবে না দল: রিজভী

ফার্মগেট থেকে উদ্ধার করা ৩টি হাতবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি

ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদাবাজি, বিএনপি নেতা গ্রেপ্তার

অপরাধচিত্রে সংবাদ প্রকাশের পর বদলি হোয়াইক্যং হাইওয়ে ওসি নুরুল আবছার

রাজধানীসহ সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন