Monday , 23 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হত্যা মামলায় সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
June 23, 2025 3:17 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২২ জুন) দিবাগত রাতে ঢাকার নবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনের সাবেক এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে গেলে স্থানীয়দের অনেকে তাকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানান।

এছাড়া একই রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধেও আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (দক্ষিণ) যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, রাত আড়াইটার দিকে তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হবে।

সর্বশেষ - জেলার খবর