Monday , 22 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার : আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
December 22, 2025 7:43 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংস্কৃতির অবশ্যই পরিবর্তন দরকার। আগের মতো আগামী দিনে বাংলাদেশ চলবে না। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মহানগরীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ক্ষমতা বাড়ানো হয়, কমানো হয় রাষ্ট্রের ক্ষমতা। অর্থনীতিকে রাজনীতিকরণ থেকে গণতন্ত্রায়ণ করতে হবে। বন্দর, কাস্টমসহ সব সরকারি অফিসের অনিয়ম-দুর্নীতি বন্ধে অটোমেশনে যেতে হবে।

আগামীতে আমলাতন্ত্র থেকে অনেক কিছু বের করে নিয়ে আসবেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্পের মতো প্রত্যক রপ্তানিকারক বন্ড সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে কোনো রাজনৈতিক নেতার স্থান হবে না। প্রয়োজনে বেশি বেতনে দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে এই ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ নেতা, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, বিজিএমইএর সহসভাপতি সেলিমুর রহমান, বারবিডা সভাপতি হাবিবুর রহমানসহ তিন পার্বত্য জেলার বিবিন্ন ব্যবসায়ী নেতা অংশ নেন।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ

রোজায় ডিম মাংসের দাম স্বাভাবিক থাকবে: মন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় গাজী নজরুল

বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী

ইসলামী ব্যাংকের দুই পরিচালকসহ চারজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নতুন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

আফগানিস্তানে ভূমিকম্প: নিহত বেড়ে ২০, আহত ৩২০-এর বেশি

সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ