Sunday , 26 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিদেশি পিস্তলসহ মিরপুরে মন্টু হত্যার আসামি সাইদুল গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
January 26, 2025 9:00 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার আসামি মো. সাইদুল (২৩) কে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাইদুলের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ভাষানটেক থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাইদুলকে গ্রেপ্তার করে। সে সময় সাইদুলের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর রাতে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় একটি হত্যা মামলা করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার সাইদুল এ মামলার ১৭নং এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ