Monday , 17 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদিসহ আটক ৩

প্রতিবেদক
Newsdesk
August 17, 2026 7:48 pm

অপরাধচিত্র প্রতিনিধি (হবিগঞ্জ): হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপরও মাহদি হাসানসহ তার সহযোগীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে।
এর আগে একই স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব হাসানকে আটক করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন অনুমতি দেয়নি। এরপরও তারা সেখানে জড়ো হলে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link