Thursday , 23 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

প্রতিবেদক
Newsdesk
July 23, 2026 11:24 am

নিজস্ব প্রতিবেদক :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

আজ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশের শিক্ষাব্যবস্থা খুবই নাজুক : শিক্ষা উপদেষ্টা

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

আল-আরাফাহ ব্যাংকে চাকরিচ্যুতদের হামলায় এইচআর হেডসহ আহত ১৫

স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে: ফরিদা আখতার

বিদ্যুতের প্রিপেইড মিটারে বাড়তি চার্জ : সংশ্লিষ্টদের আইনি নোটিশ

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী

তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক

সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

সরকার পতনের পরের তিনদিন অনেকেই সীমান্ত দিয়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা