Sunday , 26 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় মো. সাহাবুদ্দিন

প্রতিবেদক
Newsdesk
July 26, 2026 8:54 pm

নিজস্ব প্রতিবেদক :

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) বিকেলে পৌনে তিনটার দিকে তিনি সপরিবারে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে গিয়ে উঠেছেন।

হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে গত শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। সেখান থেকে সপরিবারে তিনি গুলশানের নিজ বাসভবন ‘গ্রীন ভিলা’য় যান এবং সেখানে অবস্থান নেন।

এদিকে সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ২৪ জুলাই পদত্যাগ করেন।

সর্বশেষ - রাজনীতি