Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

রামুতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 7:27 pm

জাফর আলম কক্সবাজার: কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক অবৈধ অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। পুলিশ জানায়, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এলাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের থামার সংকেত অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যায়। পরে গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের হাজারীকুল এলাকায় সেটিকে আটক করা হয়। এসময় তল্লাশিকালে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় অস্ত্র বহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং চালক মো. সোহেল (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
আটক যুবক মো. সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে। এবিষয়ে
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি