Sunday , 8 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সিরিয়ায় ইসরায়েলি সেনাদের প্রবেশ

প্রতিবেদক
Newsdesk
December 8, 2024 6:49 pm

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা। এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম সিরিয়ায় এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনারা।

আরেক সংবাদমাধ্যম মানার নিউজ বলছে, রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক। তবে, এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখাভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয়। এই নিয়ন্ত্রণরেখা অধীকৃত গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। তবে কিছু বাফার জোন ছিল।

গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় আজ রোববার দামেস্ক ‘মুক্ত’ করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বাশারের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এরপর সিরিয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২৩ সালের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা : সিপিডির গবেষণা

যে কারণে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সোনু সুদ

চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক খাদে, নিহত ২

সিনেমা থেকে বাদ প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দা সিলভা

দোষী সাব্যস্ত হলেই হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে: খসরু