Saturday , 1 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

মামলার ভারে নুব্জ সাতক্ষীরার বিচার বিভাগ: জট কমাতে ‘এডিআর’ ও ‘লিগ্যাল এইড’-এ জোর

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 12:59 am

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : মামলার ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে সাতক্ষীরার বিচার বিভাগ। চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস শেষে জেলাটিতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজারে। তবে এই উপচে পড়া চাপের মধ্যেও আশার আলো দেখাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস, যা অসহায় ও দরিদ্র মানুষের দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​সাতক্ষীরা জেলায় বর্তমানে প্রায় ৭৭ হাজার মামলা বিচারাধীন রয়েছে। প্রচলিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিপুল এই মামলার জট নিরসনে বিদ্যমান বিচারকের চেয়ে ১০ গুণ বেশি বিচারক নিয়োগ দিলেও কাঙ্ক্ষিত সময়ে তা নিষ্পত্তি সম্ভব নয়। তাই আদালতের মামলাজট কমাতে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ (এডিআর) এবং জাতীয় আইনগত সহায়তা লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে আপসযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।

​জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, “আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় কেবল বিচারকের সংখ্যা বৃদ্ধি করে সময়মতো মামলা নিষ্পত্তি সম্ভব নয়। বিচারব্যবস্থাকে আরও গতিশীল, সময়োপযোগী ও জনবান্ধব করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

​তিনি আরও বলেন, “আপসযোগ্য মামলাগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি করা গেলে কেবল একটি মামলারই অবসান ঘটে না, বরং দুটি পরিবারের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ, তিক্ততা ও সামাজিক দূরত্বও দূর হয়। এতে পারিবারিক ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি আদালতের ওপর মামলার চাপ উল্লেখযোগ্য হারে কমে আসে। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে সরকার জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। এমনকি আইন সংশোধনের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে।”

​বর্তমানে বেশ কয়েক ধরনের মামলা আদালতে দায়েরের আগেই বাধ্যতামূলকভাবে জেলা লিগ্যাল এইড অফিসে আপসের উদ্যোগ গ্রহণের আইনি বিধান রয়েছে। এই উদ্যোগ সফল করতে বিচার বিভাগ, আইনজীবী, প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভায় মন্তব্য করা হয়।

​সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু।

​এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট মুহাম্মদ মুনিরউদ্দিন, অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন লিমা, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, অ্যাডভোকেট আকরাম আলীসহ অনেকে।

​সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা আইন সংশোধন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বিভিন্ন আইনে আপসযোগ্য মামলার পরিধি, বিকল্প বিরোধ নিষ্পত্তির আইনি কাঠামো এবং আপসের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ নয়ন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ লিগ্যাল এইড অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

​সভায় বক্তারা বলেন, আদালতের মামলাজট নিরসন, বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

​উক্ত সভায় সাতক্ষীরা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

জামায়াত থেকে বহিষ্কার: গাজী নজরুল ইসলাম এমপি পদও কি হারাবেন?

ধানমন্ডির ল্যাবএইডের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ড

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান

দুর্নীতি বাদ দিয়ে উন্নয়ন করা কঠিন: স্থানীয় সরকারমন্ত্রী

ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই