Monday , 26 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি

প্রতিবেদক
Newsdesk
May 26, 2025 3:34 pm

নিজস্ব প্রতিবেদক :

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ মে) এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী ৩ জুন সকাল ১০টার মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভারত থেকে বক্তব্য দেয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্তদল।

তদন্তকারীরা জানিয়েছেন, ‘২২৭টি মামলা হয়েছে, ২২৭জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’, ভারত থেকে শেখ হাসিনার দেয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে, শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিলো প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিলো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বরযাত্রী নিয়ে মেঘনায় ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা প্রকৌশলীদের

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বরিশালে বাসের চাপায় বাইক আরোহী তিন বন্ধু নিহত

চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা ঘিরে গুজব-উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ