Friday , 12 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিবেদক
Newsdesk
December 12, 2025 1:57 pm

কুমিল্লা প্রতি‌নি‌ধি :

কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

নিহতের বাবা বলেন, ‘আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আজ শুক্রবার সকালে ফেসবুকের মাধ্যমে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয়, অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘নিহত ওই যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে

গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ংকর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

রাজনীতিতে টাকার খেলা বন্ধ করতে হবে: বদিউল আলম

ছাত্র আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ

অক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৭৭

র‍্যাবের ফাঁদে ট্রেনের সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্র

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২০

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার