Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরিশালে বাসের চাপায় বাইক আরোহী তিন বন্ধু নিহত

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 10:40 pm

বরিশাল প্রতিনিধি :

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৌরভ হোসেন, তাওহিদ হাওলাদার এবং মুস্তাকিন। তারা একে অপরে বন্ধু এবং এবার এসএসপি পরীক্ষায় পাশ করেছিলেন।

স্থানীয়রা জানান, সুরভী পরিবহনের একটি দূরপাল্লার বাস যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। বাসটি মহাসড়কের উজিরপুরের আটিপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন বন্ধুকে বহনকারী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই ঘটনাস্থলে প্রাণ হারান।

উজিরপুর থানার পরিদর্শক ( তদন্ত) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুরভী পরিবহনের বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। তাদের আটকে পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ - জেলার খবর