Sunday , 9 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 9, 2026 4:36 pm

চাঁদপুর প্রতিনিধি : 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় হাসপাতালটির অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্থাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতের দিকে কোন নজর দেওয়া হয়নি। ফলে দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনার নানা দুর্বলতা সামনে আসে। সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নও উঠেছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন কঠোর অবস্থানে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সংস্কারের পর নির্বাচন, করলেন ৮৩ সুপারিশ

এস কে সুরের বাসায় অভিযান, মিলল ১৬ লাখ টাকা ও সাড়ে চার কোটি টাকার সঞ্চয়পত্র

তেজগাঁওয়ে ট্রেনে নাশকতাকারীরা চিহ্নিত, দ্রুত গ্রেপ্তার: ডিবি প্রধান

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

দেশের শিক্ষাব্যবস্থা খুবই নাজুক : শিক্ষা উপদেষ্টা

চবিতে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

চবিতে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না: পরিবেশমন্ত্রী