Wednesday , 18 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাবেক এমপি জর্জ ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
September 18, 2024 5:05 pm


নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটো রিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকীও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে মৌসুমী বেগম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিতে গুলিবিদ্ধ। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চলতি সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধান্ত রোববার

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

নয়াদিল্লির রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : সংসদে প্রধানমন্ত্রী

লোকসানে চলা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে: নৌ-পরিবহন উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ময়মনসিংহে ৮ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি