অপরাধচিত্র ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজ চলাচল নিষিদ্ধ করার উদ্দেশে তৈরি একটি প্রাথমিক বিল পর্যালোচনা করছে দেশটির একটি সংসদীয় কমিটি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এক আইনপ্রণেতার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে।
এই প্রস্তাবিত বিধিনিষেধ লঙ্ঘন করলে জাহাজের মালামালের মূল্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে খসড়া বিলটিতে।
উক্ত আইনপ্রণেতা জানান, আইনটি এখনো বিশেষজ্ঞ পর্যালোচনার অধীন রয়েছে এবং খসড়াটি চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংসদ।

















