Saturday , 8 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 12:42 am

নিজস্ব প্রতিবেধক : রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত কাল  শুক্রবার ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে গুলশানের ‘পুলিশ প্লাজা’র পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়েছেন—এমন গোপন  পসংবাদের ভিক্তিতে  তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই ওই ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে বৈঠক শেষে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করার পরিকল্পনা ছিল তাদের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি