Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

জামালপুরে ধর্ষণের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 1:55 pm

অপরাধচিত্র প্রতিনিধি (জামালপুর): জামালপুরের দেওয়ানগঞ্জে এক নারীকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১০ আগস্ট সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার মৃত মোবারক আলীর ছেলে আশকর আলী (৪০) ও একই এলাকার আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ রাত ১১টার দিকে দেওয়ানগঞ্জের নিমাইমারী এলাকায় একটি বসতঘরে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল ইসলাম।
ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দুজনকে আটক করেন। পরে ঘটনাটি আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক বলেন, ‘মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’

সর্বশেষ - রাজনীতি