Wednesday , 12 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অভিনয় ছাড়িনি, ভালো গল্প পেলে ফিরব: হাসান মাসুদ

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 1:52 am

বিনোদন ডেস্ক :

এক সময় পর্দায় নিয়মিত থাকলেও এখন নিজেকে গুটিয়েছেন হাসান মাসুদ। কনটেন্টের মান নিয়ে অসন্তুষ্টি থেকে দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, হজ থেকে ফিরে ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। মাসুদ এখন ধার্মিক হয়ে গেছেন।

সাম্প্রতিক মন্তব্যের জেরে অভিনয়শিল্পীসহ নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে কটাক্ষ করে লেখেন, আলোচনায় থাকতে এমন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেন, অভিনয়সত্তা সম্পর্কে জ্ঞান না থাকায় অভিনয় পেশাকে খাটো করেছেন। সমালোচনার মুখে এবার মাসুদ জানালেন, তাঁর সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করে অনেকে ধরে নিয়েছিলেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে ধারণাটি সঠিক নয় বলে স্পষ্ট করেছেন এই অভিনেতা।

অভিনেতা বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’

সমালোচনা সৃষ্টির পর সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ভালো গল্প পেলে এখনো অভিনয় করতে চান। অভিনয়ের সঙ্গে ধর্মচর্চার বিষয়টিকে সাংঘর্ষিক বলে মনে করেন না তিনি। মাসুদের ভাষ্য, “আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে। পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, ‘বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।’ এভাবেই চলত।”

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন হাসান মাসুদ। পরে সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এরপর সাংবাদিকতা ছেড়ে নাটকে নাম লিখিয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চাঁদ দেখা গেছে, কাল রোজা

গাজীপুরের শ্রীপুরে কাঁঠালের বাম্পার ফলন

আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

রিমান্ড শেষে কারাগারে অর্থ পাচার মামলায় অভিযুক্ত গাইবান্ধার মন্দিরের উদ্যোক্তা হরিদাস চন্দ্র

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে মতামত জমা বিএনপির

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হযরত আলী

এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ