Saturday , 15 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামে পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Newsdesk
August 15, 2026 6:59 pm

অপরাধচিত্র প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রাম নগরে থাকা পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। ১৫ আগস্ট শনিবার দুপুরে নগরের কাজির দেউরিতে কাজী বাড়ি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে বিশেষ এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিষ্কার করা পুকুরগুলোতে পরবর্তীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
পুকুর পরিষ্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই স্লোগানকে সামনে রেখে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুকুরে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকলে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগ-জীবাণু, ডেঙ্গু মশাসহ নানা ধরনের ক্ষতিকর কীটপতঙ্গের বিস্তার ঘটে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। তাই পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এগুলোর পরিবেশগত সৌন্দর্য ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।’
ড. মো. জিয়াউদ্দিন আরও বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর বা সমাজ গড়ে তোলা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুকুরগুলো নগরীর পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৫ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে বিএমপির ৩ পুলিশ সদস্য বরখাস্ত

রাবির আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনের সব দপ্তরে তালা

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা একটি বড় চ্যালেঞ্জ: পরিবেশ উপদেষ্টা

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ: ডেক ক্যাডেটসহ ২ মরদেহ উদ্ধার

জামিন পেলেন মাহমুদুর রহমান

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের সহকারী গ্রেপ্তার