Monday , 29 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হত্যা মামলার আসামি ৯ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
January 29, 2024 4:13 pm


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে মো. নোমান (২৭) নামে খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার (২৮ জানুয়ারি) রাতে ফতুল্লা শান্তি ধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোমান ফতুল্লা শান্তিধারা এলাকার মো. আব্দুর রব বেপারীর ছেলে। তিনি ৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ রোববার রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উৎসব পরিবহনের বাসে ডাকাতিকালে ডাকাতদের গুলিতে ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০) নিহত হন। পরে ৫ আগস্ট ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। নোমান এ মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। এরপর দীর্ঘদিন ধরে নোমান পলাতক ছিলো। তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮ কোটি টাকা জরিমানা

রাজনৈতিক চাপে সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন কর্মকর্তারা: দেবপ্রিয়

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত : অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

আশুলিয়ায় ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান

বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক

দুই মামলায় জামিন পেলেন মামুনুল হক