Monday , 11 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

প্রতিবেদক
Newsdesk
November 11, 2024 9:03 pm


কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি :

কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা।

আব্দুল মতিন (৫০) বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

জানা গেছে, রবিবার বিকেল ৫টায় আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে আটক করে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

প্রতিকুলতা উতরে সামনে এগোনোর প্রত্যয় সনাতনীদের ।। শক্তি দাশগুপ্তার ওপর হামলা তদন্তে নতুন মোড়

দুর্গাপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ

কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ফের কলম বিরতির ডাক

অপরাধের দায় স্বীকার না করে রাজনীতিতে ফিরতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

বেসরকারি ব্যবস্থাপনায়ও হজের তিন প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

ভাসানচরে পৌঁছালো আরও ১ হাজার ৫২৭ রোহিঙ্গা