Sunday , 16 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বাঙ্গরায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 16, 2026 4:32 pm

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
১৫ আগস্ট শনিবার মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ও শ্রীকাইল ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া সরকার বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে সায়েম সরকার এবং একই ইউনিয়নের আমিননগর গ্রামের মোমেন মিয়ার ছেলে রুবেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে খানেপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সায়েম সরকারকে গ্রেপ্তার করে। পরে শ্রীকাইল ইউনিয়নের সলফা এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
১৬ আগস্ট রবিবার গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link