Tuesday , 18 August 2026 |
শিরোনাম:

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

অস্ত্রকাণ্ডে ইশরাকের পদত্যাগের ঘোষণা : বললেন ‘সিটি নির্বাচনে অংশ নেব, প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব’

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি, চ্যানেল আইয়ের ‘সেরা প্রতিবেদক ২০২৬’ জাহিদ হাসান

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 18, 2026 3:07 pm

অপরাধচিত্র প্রতিবেদন: প্রধানমন্ত্রী চান, দেশে এমন একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক, যারা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে নেতৃত্ব দিতে পারবে। আর খেলাধুলার মাধ্যমেই সেই নতুন নেতৃত্ব তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৮ আগস্ট মঙ্গলবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। শুধু খেলাধুলা নয়, খেলার মধ্যকার বিভিন্ন শিক্ষণীয় বিষয়ও শিশুদের কাছে তুলে ধরবেন শিক্ষকরা।
তিনি বলেন, ‘এবার আমরা তড়িঘড়ি করে ক্লাস ফোর থেকে “খেলায় খেলায় শিখি” কার্যক্রম শুরু করছি। আগামীতে এটি ক্লাস ওয়ান থেকে শুরু করা হবে।’
এহছানুল হক মিলন বলেন, ২০২৮ সালের কারিকুলাম প্রণয়নের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার। এর অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি করা সম্ভব। ভবিষ্যতে দেশ পরিচালনায় সক্ষম একটি প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীকে ভাতা দিতে হবে

জামায়াত নেতার বিরুদ্ধে ওসির চাঁদাবাজির মামলা

মার্চে সড়কে ঝরলো ৫৩২ প্রাণ, সর্বোচ্চ মোটরসাইকেলে

‘রাজধানীতে ৮ জোনে অটোরিকশা ও ই-বাইকের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে’

অপতথ্য প্রতিরোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক: তথ্য প্রতিমন্ত্রী

পদ্মাসেতু থেকে এখন পর্যন্ত ১৬৪৮ কোটি টাকার বেশি টোল আদায়

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

জঙ্গি দমনে বিশেষ সাফল্য দেখিয়েছে পুলিশ: আইজিপি

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ