Sunday , 19 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জঙ্গি দমনে বিশেষ সাফল্য দেখিয়েছে পুলিশ: আইজিপি

প্রতিবেদক
Newsdesk
May 19, 2024 9:54 pm


সিলেট প্রতিনিধি :

জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিরা দেশের শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করার আগেই আমরা অভিযান দিচ্ছি, তাদের গ্রেফতার করছি। দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে বিশেষ সাফল্য দেখাতে পেরেছে। পেশাদারিত্বের সাথে দেশের নাগরিকদের সেবা দিয়ে আসছে পুলিশ বলে জানান তিনি।

রোববার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ অমানবিক। তারপরও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক বা অভিযানের বিষয় ছড়িয়ে পড়ে। মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেয়া হবে। এটা আইনত বন্ধ থাকার কথা থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, যারা অনেক কাজ করে তাদের ভুলত্রুটি ও বেশি হয়। বাংলাদেশ পুলিশ যেকোনো উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট পুলিশের প্রয়োজন হবে। আর এই স্মার্ট পুলিশ গড়ে তোলার জন্য আধুনিকায়নের কাজ চলছে। পুলিশ বাহিনীতে যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অন্য পুলিশ কর্মকর্তারা। সিলেট সফরে আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিট, সুধীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা শহর নিরাপদ রাখতে দিনরাত কাজ করছে পুলিশ : ডিএমপির অতিরিক্ত কমিশনার

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মিরপুরে প্রকাশ্যে ২২ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ ৬ জেলা থেকে গ্রেপ্তার ৬

সীমান্তের সব ভিডিও সত্য না, আবার মিথ্যা সেটাও না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের ১০৫ সীমান্তরক্ষী

রেকর্ড শূন্যপদে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে

দিল্লির আন্দোলনের ঢেউ কলকাতায়, সোনমের প্রতি সংহতিতে অনশনে শিক্ষার্থীর

হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

আবারো বিশ্বকাপের বিশ্বমঞ্চে শাকিরা

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত