রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে মতামত জমা বিএনপির

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনঃনির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার ব্যাপারে মত দিয়েছে দলটি।

রবিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়।

এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সেদিন রাষ্ট্রসংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করে এলডিপি। পরে শনিবার বৈঠকে যোগ দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি দলকে চিঠি দেয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন মামুন, চুক্তি মাত্র ২ লাখ টাকায়

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. শফিকুল ইসলাম মাসুদ

সাবেক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে’ দুই সন্তান নিয়ে দিশেহারা এক স্কুল শিক্ষিকা

চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত

৩ দিন পরেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ কেমন চলবে: মির্জা ফখরুল

বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী

এমপি আনারকে হত্যা: ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বিদেশে চিকিৎসায় বছরে বাংলাদেশ হারাচ্ছে ৫ বিলিয়ন ডলার: গভর্নর