Friday , 18 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
September 18, 2026 4:42 pm

নিজস্ব প্রতিবেদক :

আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও দক্ষিণ এশিয়ার জনগণের সামষ্টিক কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকায় এক ঘণ্টা যাত্রাবিরতিকালে দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগের কাছে এই আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে এই অনুরোধ জানান।

এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দুই মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের দুই মন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক বিষয়টি স্মরণ করেন। সেই সময় থেকে দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় ও চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তারা। এ সময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনাকালে ভুটানের পরিকল্পিত ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বিভিন্ন পেশার দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠিয়ে সার্বিক সহযোগিতা করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত ও ঐক্যবদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্নের কথা স্মরণ করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ভুটানের প্রধানমন্ত্রী জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর