Tuesday , 29 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিচারাঙ্গনে দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অ্যাটর্নি জেনারেলের আহ্বান

প্রতিবেদক
Newsdesk
September 29, 2026 9:16 pm

নিজস্ব প্রতিবেদক :

শুধুমাত্র নেতিবাচক সংবাদ প্রচার নয়, বরং দ্রুত মামলা নিষ্পত্তি ও মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সংবাদ তুলে ধরার ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে অনিয়ম, অসদাচরণ-দুর্নীতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টে যারা সাংবাদিকতা করেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই অঙ্গনে যদি কোন অনিয়ম, অসদাচরণ-দুর্নীতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দায়িত্ব গ্রহণের পরে আদালত কেন্দ্রিক বেশ কয়েকটি বিষয়ে আপনারা (সাংবাদিকরা) দায়িত্বশীলতার সঙ্গে কিছু নিউজ করেছেন তার সুফল আমরা পেয়েছি।

দুষ্ট চক্র বা দুই একজন দুষ্ট ব্যক্তির কারণে আমরা সামগ্রিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হই সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। সেগুলো আপনারা জাতির সামনে গুরুত্বের সঙ্গে তা তুলে ধরেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতে একটি আনন্দ র‌্যালি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রদক্ষিণ করে ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে কেক কাটা হয়।

সর্বশেষ - জেলার খবর