Wednesday , 30 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিউ গিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 30, 2026 4:50 pm
গোলাম মহিউদ্দিন চৌধুরী

অপরাধচিত্র ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক ভবন থেকে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস দল তাঁকে আটক করে।
সম্প্রতি নিউ গিনি প্রপার্টিজে ঘটা সহিংসতার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ২৭ সেপ্টেম্বর দায়ের হওয়া ওই মামলায় আসামির তালিকায় ৪ নম্বরে নাম রয়েছে এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার। মামলাটিতে বেআইনি সমাবেশ, জোরপূর্বক অনুপ্রবেশ, মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বেশ কয়েকটি গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ওই প্রপার্টিতে তাণ্ডব ও সহিংসতার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান জোরদার করা হয়। এই একই মামলায় ইতোমধ্যে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর