Sunday , 4 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
October 4, 2026 6:40 pm

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব,টেকনাফ থেকে  :
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের বিশেষ টিম।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া কিশোরী সালিমা টেকনাফে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আলমের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সালিমা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে জানানো হয়। পরে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘরে অভিযান চালায় বিশেষ টিম। এ সময় ওই ঘর থেকে নিখোঁজ কিশোরী সালিমাকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া কিশোরীকে নয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ১৭ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার। তিনি জানান, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়। পরে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি: গুলিবিদ্ধ করে , লুট ৬০ লাখ টাকা

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা

নারায়ণগঞ্জের ৭ খুন: আপিল বিভাগে ঝুলে আছে চূড়ান্ত নিষ্পত্তি

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শাপলা চত্বরে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত

১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা বিএনপির ৩ অঙ্গসংগঠনের

দেশের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে: এলজিআরডিমন্ত্রী

‘মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’