Tuesday , 6 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে ভিসির মতবিনিময়

প্রতিবেদক
Newsdesk
October 6, 2026 6:24 pm

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও সার্বিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খালেদ উজ্জামান।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকটি ফ্যাকাল্টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি ১০ তলা আবাসিক হল নির্মাণের কাজ চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অতীতের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এসব বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়েও তদন্ত চলছে।

অবকাঠামো নির্মাণকাজের বিষয়ে উপাচার্য বলেন, বিগত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নকাজে নিয়োজিত অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। আবার অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে এসব সমস্যা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার কাজ চলছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য একটি কক্ষ দেওয়ারও আশ্বাস দেন।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত