Tuesday , 6 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকার বার্তা নিয়ে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রতিবেদক
Newsdesk
October 6, 2026 10:40 pm

অপরাধচিত্র ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ৬ অক্টোবর মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন।
৬ অক্টোবর মঙ্গলবার দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়, এ তথ্য বিবিসির।
দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে আভাস দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক আরও নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে যাওয়া।
এর আগে ৫ অক্টোবর সোমবার রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে গিয়ে পৌঁছান।
তবে তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দেশটির প্রধানমন্ত্রী মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’) এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস।
ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।
এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লি ঝুলিয়ে রেখেছে– বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি প্রবল অস্বস্তির উপাদান হয়ে রয়েছে।
তা ছাড়া, গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনাতেও কোনো অগ্রগতি নেই– ৩০ বছর মেয়াদি এই গুরুত্বপূর্ণ পানি ভাগাভাগির চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর