Friday , 9 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ

প্রতিবেদক
Newsdesk
October 9, 2026 6:31 pm

রাবি সংবাদদাতা : 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও হল সংসদের জিএস-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে উপাচার্যের কনফারেন্স কক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সংগঠিত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির বিষয়ে ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে লিখিত একটি প্রতিবেদন গতকাল মধ্য রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল) এবং আরিফুল ইসলাম (জিএস, জিয়া হল সংসদ)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, রাকসুর সহ-সাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

২৫ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে

যাকে পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন : পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার

ইবিতে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব ও মারামারি আবাসিকতা দেয় হল, সিট দেয় ছাত্রলীগ!

ইবিতে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব ও মারামারি আবাসিকতা দেয় হল, সিট দেয় ছাত্রলীগ!

বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা

কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

বগুড়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী