বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৭ প্রাণ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১ হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯১২ জন রোগী।

বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৭৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৫০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৩২০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৭ হাজার ৬৬০ জন। ঢাকায় ৯৯ হাজার ৭৯৫ এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৭ হাজার ৮৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা

ওএসডির পর এবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার

জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

‘যেসব পুলিশ সদস্য কাজে ফেরেনি তাদের যোগদান করতে দেয়া হবে না’

জামালপুর থেকে চুরি হওয়া ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার হলো মালয়েশিয়ায়

দোকান-শপিং মল খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

কাল থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি