শনিবার , ৩১ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঈদে আসছে ইয়াশ-তিশা অভিনীত ‘কিসমত’

প্রতিবেদক
Newsdesk
মে ৩১, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক :

আসন্ন ঈদে দর্শকদের জন্য চমক নিয়ে আসছে সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিন তিশা অভিনীত নাটক‘কিসমত’। সিএমভি’র ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকের চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মুহাম্মাদ মিফতাহ আনান।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কিসমত ব্যাপারটা আসলেই অলৌকিক। মানবজীবনের অনেক কিছুই এর ওপর নির্ভর করে। এই গল্পেও তেমনই দুটি বিপরীত মেরুর মানুষের জীবনে কিসমতের প্রভাব দেখা যাবে।’

নাটকে ইয়াশ রোহানকে দেখা যাবে ‘ফাহাদ’ চরিত্রে—একজন মৃদুভাষী, ভদ্র এবং আত্মকেন্দ্রিক যুবক, যার জীবন রিসল্ভ করে কেবল বাসা, অফিস ও লাইব্রেরিকে ঘিরে। অন্যদিকে তানজিন তিশা অভিনয় করছেন ‘সায়রা’ চরিত্রে—এক উচ্ছ্বসিত, প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ছাত্রী, যে বহু প্রেমে জড়িয়েও আজও জীবনের প্রকৃত সঙ্গী খুঁজে পাচ্ছে না।

নির্মাতার ভাষায়, এই দুই ভিন্নধারার মানুষের মধ্যে দূরত্বের দেয়াল কীভাবে ভাঙে, নাকি আরও শক্ত হয়—তা নিয়েই ‘কিসমত’-এর গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘কিসমত’সহ প্রায় এক ডজন বিশেষ নাটক মুক্তি পাবে চাঁদরাত থেকে। ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এসব কনটেন্ট।

নাটক ‘কিসমত’ শুধু একটি প্রেমের গল্প নয়, এটি কিসমত নামক এক অনিশ্চিত বাস্তবতার প্রতিফলন, যেখানে ভালোবাসা, বিচ্ছেদ ও পুনর্মিলনের টানাপোড়েন মিলবে আধুনিক রূপে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : ওবায়দুল কাদের 

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

শিশু মুনতাহা হত্যায় সাবেক গৃহশিক্ষকসহ গ্রেফতার ৪

মাইলস্টোন ট্র্যাজেডি: ঝড়ে গেল আরও এক ফুল

নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

কাঁচাবাজারে স্বস্তি, চাল-মুরগির দাম অস্বাভাবিক

বিএনপির অপকৌশলের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

ইরানের বিরুদ্ধে এবার আত্মঘাতী ‘ড্রোন বোট’ নামালো যুক্তরাষ্ট্র

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক