Saturday , 17 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান : সোনা-মদসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ

প্রতিবেদক
Newsdesk
October 17, 2026 1:29 pm

অপরাধচিত্র ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা মূল্যের সোনা, মদ, ডার্মাল ফিলার, স্কিন হোয়াইটেনিং ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
১৭ অক্টোবর শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত এসব অভিযানে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার, ৩০ লিটার মদ, ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪৫ মিনিটে আবদুল্লাহ আল নোমান নামের ওই যাত্রীকে গ্রিন চ্যানেলে নজরদারিতে নেওয়া হয়।ওই যাত্রী প্রথমে ১০০ গ্রাম সোনার ঘোষণা দেন। জিজ্ঞাসাবাদে সোনার বার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে দেহ তল্লাশি করে বারটি উদ্ধার করা হয়। জব্দ করা সোনার শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
একই দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৩০ লিটার মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৬ লিটার মদ উদ্ধার করা হয়। এ ছাড়া বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৫ লিটার এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে আরও ৬ দশমিক ৫ লিটার মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
এদিকে, ১৬ অক্টোবর কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন জব্দ করা হয়। বেলা ১১টা ১৩ মিনিটে সন্দেহজনক ব্যাগেজ স্ক্যান ও পরীক্ষা করে এসব পণ্য উদ্ধার করা হয়। যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজে চার ধরনের ইনজেকশন পাওয়া যায়।
জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে রেস্টিলেন লিডোকেইন ৫৫টি, রেস্টিলেন লিফট লিডোকেইন ৫৪টি, জুভেডার্ম ভলিউমা উইথ লিডোকেইন ৪০টি এবং প্রোফাইলো ৬টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখের বলিরেখা কমানো, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা উন্নত করতে এসব পণ্য ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এগুলো প্রয়োগ করলে সংক্রমণ, রক্তনালিতে বাধা, ত্বকের স্থায়ী ক্ষতি, এমনকি গুরুতর ক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। জব্দ করা পণ্যগুলোর নিয়ন্ত্রক অনুমোদন ও আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, অননুমোদিত স্কিন হোয়াইটেনিং ক্রিমে ক্ষতিকর রাসায়নিক থাকার আশঙ্কা রয়েছে। কিছু ত্বক ফর্সাকারী পণ্যে পারদ বা অননুমোদিত স্টেরয়েডের মতো উপাদান থাকলে তা ত্বক, কিডনি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে জব্দ করা গৌরি ক্রিমে এসব উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।
এ ছাড়া আমদানি নিষিদ্ধ ব্যবহৃত ল্যাপটপের অনিয়ন্ত্রিত প্রবেশ ভোক্তাদের পণ্যের মান, কার্যক্ষমতা ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি করতে পারে। যথাযথ মান যাচাই ছাড়া এসব পণ্য বাজারজাত করা হলে ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বৈধ ব্যবসার স্বার্থ রক্ষা এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও অন্যান্য শুল্ক স্টেশনে নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী

আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার

বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে : মঈন খান

সাবেক এমপি আবুল হাশেম খান মারা গেছেন

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, যারা করছে তারা ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইনে চাকরির ফাঁদ

সিঙ্গাপুরে পাচার ১.৬৮ কোটি টাকা! আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান বদিউরকে দুদকের তলব