Saturday , 17 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

প্রতিবেদক
Newsdesk
October 17, 2026 2:04 pm

অপরাধচিত্র ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
১৭ অক্টোবর শনিবার থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের চিঠি পাওয়া গেছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭-২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
তবে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত