Tuesday , 20 October 2026 |
শিরোনাম:

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

অস্ত্রকাণ্ডে ইশরাকের পদত্যাগের ঘোষণা : বললেন ‘সিটি নির্বাচনে অংশ নেব, প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব’

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

প্রতিবেদক
Newsdesk
October 20, 2026 6:27 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান (রেজা) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে প্রকৌশল খাতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রম জোরদার এবং পেশাজীবীদের কল্যাণে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

এ বা‌রে আইডিইবির  ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে এ কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিইবির নিবন্ধন নম্বর ৮-০৪৯১৬ এবং ঢাকার কাকরাইলের ভিআইপি রোডে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটিতে প্রকৌশলী মো. কবির হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. সুনিল উদ্দিন, প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহমান, প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি, প্রকৌশলী মো. সেলিমুর রহমান, প্রকৌশলী মো. জাহিদুর রহমান দিপু, প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী এবং প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।

কমিটিতে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব এবং প্রকৌশলী এ এম ফিরোজকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিভাগ ও দায়িত্বভিত্তিক পদে প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সব কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত মেয়াদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

সর্বশেষ - জেলার খবর