Tuesday , 11 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করছি: ইউএনডিপি

প্রতিবেদক
Newsdesk
February 11, 2025 4:14 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্টেফান লিলার বলেন, নির্বাচনে সহায়তা দেয়ার জন্য গত ডিসেম্বরে আমাদের অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে কী ধরনের কারিগরি সহায়তা দেয়া যায় সেজন্য ইউএন’র একটি প্রয়োজনীয় মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করেছে। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রথামিক কিছু আলোচনা করেছি। এক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণের জন্য ইসিকে শক্তিশালী করা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শক্তিশালী করা, যেমন- ভোটার নিবন্ধন, ভোটার নিবন্ধন প্রচার, ভোটার শিখন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এ নিয়ে কিছু করা নেই।

নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি-না, এমন প্রশ্নের জবাবে স্টেফান লিলার বলেন, এটা নিয়ে মন্তব্য করা আমার বিষয় না।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিবাহ নিবন্ধন খাতে শতকোটি টাকার রাজস্ব ফাঁকি: অনিয়ম ও দুর্নীতির জালে বন্দী কাজি ব্যবস্থা

৪ দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব

মানবতার সেবায় কাজ করছে হিরোনবালা ফাউন্ডেশন

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রচার প্রচারণা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক?

প্রচার প্রচারণা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক?

পণ্যের দাম বাড়ালে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন ১০০ জন, ঘোষণা শিক্ষা উপদেষ্টার

দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর-নবায়ন করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নামে মামলা