মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য মিজ শামা ওবায়েদ ইসলাম ৭ নভেম্বর (শনিবার) ফরিদপুরের নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুর ১টায় ঢাকার বনানীতে নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

বিকেল সাড়ে ৪ টায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা শাখার সদস্য নাজমুল হোসাইন রাজুর (লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদী পশ্চিমপাড়া) কন্যার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর আগে সাড়ে ৩ টায় কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।নিহত তিতাস নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগিনা।
সফর শেষে সন্ধ্যা ৭টায় নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন থেকে ঢাকার বনানীর উদ্দেশ্যে রওনা হন তিনি।সফরসূচি বাস্তবায়নে সাথে ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ নগরকান্দা পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেন।


















