রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গাজীপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৫, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

বহুল আলোচিত বিআরটি প্রকল্পের বাস সার্ভিস চালু হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবা শুরু হলো।

আজ রবিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে ১০টি বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘কাজ শেষ হয়নি। তারপরও প্রকল্পটি উদ্বোধনের কারণে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে।’

তিনি বলেন, ‘বিআরটি একটি রুগ্ন প্রকল্প আমরা জানি। এর আগেও, অনেকবার সময় বাড়ানো হয়েছে। তারপরও কাজ শেষ হয়নি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই, পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ১০টি এসি বাস চলাচল করবে। প্রয়োজনে বা চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তানের ভাড়া ৭০ টাকা।’

২০১১ সালে বিআরটি প্রকল্প হাতে নেওয়া হয়। সে সময় চার বছরের মধ্যে আধুনিক জোড়া লাগানো বড় বাস চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল, বিআরটি প্রকল্প দিয়ে ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। যানজট, সিগন্যাল কিংবা অন্য কোনো বাধায় বাস আটকে থাকবে না। কিন্তু, প্রকল্প নেওয়ার এক যুগের বেশি সময় পর চালু হলো কাজ বাকি রেখেই।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি

আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, আজীবন সম্মাননা: ড. আব্দুন নূর এবং শ্রেষ্ঠ প্রকাশক: কবি প্রকাশনা সাহিত্যপ্রেমীদের পদভারে মুখর ছিল নিউইয়র্ক বইমেলা

টেকনাফে অপহৃত দুইজন উদ্ধার: আটক ৩

যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে: মেয়র আতিক

পবিত্র রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: প্রধানমন্ত্রী

এজলাসে ডিমকাণ্ড: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আ.লীগ কর্মী গ্রেপ্তার

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : তথ্যমন্ত্রী